ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:১৮ পিএম
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। ১০ দলীয় জোটের বৃহত্তর স্বার্থে এবং আসন সমঝোতার অংশ হিসেবে এই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. আবদুল জব্বার।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। আবদুল জব্বার তাঁর পোস্টে লিখেছেন
“সংগঠনের সিদ্ধান্তে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। দেশ ও জাতির স্বার্থই আমাদের জন্য এখন মুখ্য বিষয়।
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, সংগঠনের সর্বস্তরের ভাই-বোন, শুভাকাঙ্ক্ষী, ছাত্র ও যুবকরা নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করেছেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্মরণ রাখব। আল্লাহ তায়ালা আমাদের সামগ্রিক তৎপরতা কবুল করুন।আবদুল জব্বার এই আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ছোট ভাই অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের জন্য শুভকামনা রইল।”উল্লেখ্য, গতকাল রোববার জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটের বৈঠকে আসন বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় নেতা আবদুল জব্বারকে সরিয়ে এনসিপি নেতাকে এই আসনটি ছেড়ে দেওয়া হলো। নারায়ণগঞ্জের এই গুরুত্বপূর্ণ আসনে জোটের একক প্রার্থী হিসেবে এখন আবদুল্লাহ আল আমিনই মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন।আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন হেভিওয়েট কোনো নেতা, যা এই লড়াইকে আরও জমজমাট করে তুলবে বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন