রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার মৃত্যুতে মাসুদ সাঈদীর গভীর শোক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:২৩ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে মাসুদ সাঈদীর গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোক বার্তায় মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বেগম জিয়াকে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন। মাসুদ সাঈদী তাঁর শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাথে বেগম জিয়ার গভীর শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।

তিনি জানান, দুঃসময়ে বেগম জিয়া নিয়মিত তাঁদের পরিবারের খোঁজখবর নিতেন এবং তাঁর ভাইদের বিয়েতে সশরীরে উপস্থিত হয়েছিলেন।মাসুদ সাঈদী আরও বলেন, বেগম খালেদা জিয়া আলেমদের অসম্ভব শ্রদ্ধা করতেন এবং ২০১৩ সালে শাহবাগের ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে শাপলা চত্বরের ইসলাম প্রিয় জনতার পাশে দাঁড়াতে চেয়েছিলেন।

তিনি আধিপত্যবাদবিরোধী সংগ্রামে বেগম জিয়ার আপসহীন অবস্থানকে বিরল সাহসের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। সবশেষে তিনি মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।