ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৩৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাঁরা শোক বইয়ে স্বাক্ষর করেন।
এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই শোকবার্তা লিপিবদ্ধ করেন।শোক বইয়ে স্বাক্ষর শেষে নাহিদ ইসলাম সংবাদমাধ্যমকে জানান।
বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব ও রাজনৈতিক দৃঢ়তা বাংলাদেশের গণতন্ত্রকামী এবং মুক্তিকামী মানুষকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে।
তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশকে আধিপত্যবাদ মুক্ত করতে এবং পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে বেগম খালেদা জিয়া আজীবন এক প্রেরণার উৎস হয়ে থাকবেন।নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির অন্যান্য শীর্ষ নেতারাও এসময় উপস্থিত ছিলেন।
তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল থেকেই গুলশান কার্যালয়ে শোক বই খোলা হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ভিড় করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন