রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৩:৫৮ পিএম

বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি দলে যোগদান করেন।

দুপুর ২টার দিকে মীর আরশাদুল হক গুলশান কার্যালয়ে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি বিএনপির রাজনীতির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে কথা বলেন।

এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে তিনি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।এর আগে গত ২৫ ডিসেম্বর মীর আরশাদুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

নির্বাচনের আগে চট্টগ্রাম অঞ্চলের এই নেতার বিএনপিতে যোগদান দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।