জানুয়ারি ৯, ২০২৬, ১০:৫০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
পুনর্গঠিত এই কমিটিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে চেয়ারম্যান এবং মনিরা শারমিনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটির মূল কাজ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা। এছাড়া মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, মিডিয়া ও প্রচারণা এবং নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে এই কমিটি।
পাশাপাশি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি ও প্রচারণাতেও নেতৃত্ব দেবে এই কমিটি।চেয়ারম্যান ও সেক্রেটারি ছাড়াও কমিটিতে ২৯ জন সদস্য রয়েছেন। তারা হলেন— ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল।
আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী নির্বাচনে এনসিপির অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে দলের হাইকমান্ড।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন