বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

সশস্ত্র বাহিনীর সাবেক অফিসারদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় আজ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ১১:৩১ এএম

সশস্ত্র বাহিনীর সাবেক অফিসারদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় আজ

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিশেষ মতবিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে এই সভা অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাবেক সামরিক কর্মকর্তাদের সাথে এই সৌজন্য ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে জামায়াত আমির বিভিন্ন পেশাজীবী ও প্রভাবশালী মহলের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। আজকের এই বৈঠকে সেনাবাহিনীর সাবেক উর্ধ্বতন কর্মকর্তাদের বড় একটি অংশ উপস্থিত থাকার কথা রয়েছে।