জানুয়ারি ২৬, ২০২৬, ১০:০৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে তুঙ্গে নিতে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনটি গুরুত্বপূর্ণ জেলা ও এলাকায় নির্বাচনী সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি ময়মনসিংহ, গাজীপুর এবং রাজধানীর উত্তরার আজমপুরে পৃথক তিনটি বিশাল জনসভায় ভাষণ দেবেন।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোর নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন তারেক রহমানের চূড়ান্ত সফরসূচি নিশ্চিত করেছেন। কর্মসূচি অনুযায়ী:
ময়মনসিংহ: দিনব্যাপী সফরের শুরুতে তিনি ময়মনসিংহে পৌঁছাবেন এবং ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন।
গাজীপুর: ময়মনসিংহের কর্মসূচি শেষে ফেরার পথে বিকেল ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে আয়োজিত অপর একটি জনসভায় যোগ দেবেন তিনি।উত্তরা, ঢাকা: দিনের শেষ জনসভাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে। এখানে তিনি ঢাকা-১৮ আসনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
সফরসূচি অনুযায়ী, তিনটি বিশাল জনসভায় অংশগ্রহণ শেষে রাত ৮টায় তারেক রহমান গুলশানস্থ নিজ বাসভবনে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই ঝটিকা সফর তৃণমূলের কর্মীদের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ধানের শীষের প্রচারণায় এটি নতুন জোয়ার সৃষ্টি করবে বলে তারা মনে করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন