ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:২৬ পিএম
নির্বাচনি ডামাডোলের মধ্যেও এক নিবেদিতপ্রাণ কর্মীর পরিবারের প্রতি মানবিক হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকা-১৫ আসনে নির্বাচনি প্রচারণায় সক্রিয় থাকা অবস্থায় মৃত্যুবরণকারী রিকশাচালক শাহ আলম ভূঁইয়ার কবর জিয়ারত করতে রোববার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ইটনায় যান তিনি।
শাহ আলম ভূঁইয়া (৫৫) ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াত আমিরের নির্বাচনি এলাকায় একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে প্রচারণায় যুক্ত ছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। খবর পেয়ে জামায়াত আমির আজ সকালে তাঁর শিমুলবাকের গ্রামের বাড়িতে পৌঁছান। সেখানে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সময় কাটান।
এ সময় ডা. শফিকুর রহমান একটি বড় ঘোষণা দিয়ে বলেন, শাহ আলম ভূঁইয়ার অপ্রাপ্তবয়স্ক দুই সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের পড়াশোনা ও জীবনযাত্রার সার্বিক দায়িত্ব তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন। তিনি মরহুমের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, “জীবনসংগ্রামের মধ্যেও শাহ আলম দ্বীনের পথে অবিচল ছিলেন।
এ সময় জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. ছামিউল হক ফারুকী এবং কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। নির্বাচনি ব্যস্ততার মাঝেও একজন অতি সাধারণ কর্মীর বাড়িতে আমিরের এই আগমন স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন