রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খামেনির সম্মানে শোক বইয়ে এনসিপি নেতার স্বাক্ষর

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০১:৪৩ পিএম

খামেনির সম্মানে শোক বইয়ে এনসিপি নেতার স্বাক্ষর

শোক বইয়ে সই করছেন আখতার হোসেন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকাস্থ ইরান এমবাসিতে সংরক্ষিত শোক বইয়ে তিনি এনসিপির পক্ষ থেকে এই স্বাক্ষর প্রদান করেন। এ সময় তিনি ইরানের সরকার এবং সাধারণ জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষর শেষে আখতার হোসেন বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতাদের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি মনে করেন, খামেনির মতো ব্যক্তিত্বদের আদর্শ ও নেতৃত্ব মুসলিম বিশ্বের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। 

এনসিপির পক্ষ থেকে তিনি এই শোকাবহ সময়ে ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা ও যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন এবং অ্যাডভোকেট হুমায়রা নুর। 

উল্লেখ্য, খামেনির মৃত্যুতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা গভীর শোক প্রকাশ করছেন এবং ঢাকাস্থ ইরান দূতাবাসে বিশিষ্ট ব্যক্তিদের আনাগোনা ও শোক বইয়ে স্বাক্ষর করার কর্মসূচি চলছে।