মে ১৩, ২০২৬, ০৬:৪১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নবদম্পতির জন্য দোয়া করতে উপস্থিত হয়েছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।কবর জিয়ারত ও মোনাজাত আকদ অনুষ্ঠান শেষ করে ডা. শফিকুর রহমান সরাসরি শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করতে যান।
সেখানে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। তাঁর সঙ্গে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ও দলের অন্যান্য নেতাকর্মীরাও জিয়ারতে শরিক হন।উল্লেখ্য, ব্যক্তিগত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এই সাদামাটা আকদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাদিক কায়েমের দাম্পত্য জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত ছাত্রনেতা ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কুশল বিনিময় করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন