বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী নিয়ে প্রশ্ন তুললেন বোন মাসুমা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৩:৩৭ পিএম

শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী নিয়ে প্রশ্ন তুললেন বোন মাসুমা

শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের বোন মাসুমা হাদি। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে নিজের আপত্তি জানান। সেইসঙ্গে ভাইয়ের মামলার বাদী হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা মিথ্যাচার ও নোংরামির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মামলার বাদীর স্বাক্ষর নেওয়ার বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।মাসুমা হাদি লেখেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে নিহতের পাশেই ছিলেন। তিনি অভিযোগ করেন, তার অনুপস্থিতিতে অথবা তাকে অন্ধকারে রেখেই জাবেরের কাছ থেকে মামলার স্বাক্ষর নেওয়া হয়েছে। 

এ ধরনের গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলায় বাদী হওয়ার বিষয়টি নিয়ে তিনি পরিবারের কারো সাথে আলোচনা করা হয়নি বলে দাবি করেন।ওমর ফারুকের শারীরিক ও মানসিক অবস্থার বিবরণও তিনি তুলে ধরেছেন।

তিনি বলেন, ওসমান হাদির ভাই ওমর ফারুকও সেই মুহূর্তে একই রিকশায় ছিলেন এবং রক্তাক্ত অবস্থায় ছিলেন। ওমরের গায়ে তখনও নিহতের রক্তের দাগ লেগে ছিল। ঘটনার দিনগুলোতে তিনি যে চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন, তা সবারই অনুভব করার কথা। চিকিৎসার কাগজপত্র জোগাড় ও বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় ওমর ফারুকের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।নিহতের চিকিৎসা ও বিদেশ পাঠানোর দায়িত্ব নিয়েও তিনি খোলামেলা কথা বলেছেন।

তিনি জানান, তার ভাইকে দেশের বাইরে নিতে ওমর ফারুক ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলেন। প্রথমে সিঙ্গাপুরে রিজেক্ট হওয়ার পর থাইল্যান্ডে নেওয়ার প্রক্রিয়া চালানো হয়। পরবর্তীতে সরকার ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নিলে তাকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব হয়। পরিবারের সদস্য হিসেবে এই পুরো প্রক্রিয়ার সময় তিনি ভাইয়ের পাশেই ছিলেন।নিজের কষ্ট ও পরিবারের প্রতি মিথ্যাচার নিয়ে তিনি আক্ষেপ করেন।তিনি বলেন, একজন বিপ্লবীর পরিবারকে নিয়ে এভাবে মিথ্যাচার করা সমীচীন নয়। না জেনে অসন্মান করার অধিকার কারো নেই। তার ভাইয়ের জীবনের শেষ দিনগুলোর কথা ও পরিবারের অসহায়ত্বের কথা উল্লেখ করে তিনি এই বিতর্কের অবসান দাবি করেন।