জুলাই ২৫, ২০২৬, ০১:৪০ পিএম
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।শনিবার এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরডিএর উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী আরডিএ প্রাঙ্গণে উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় তিনি কৃষিবান্ধব ও পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনের সাথে জড়িত গবেষকদের কাজের প্রশংসা করেন। পরে একাডেমির চত্বরে একটি লটকন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করেন তিনি।দেশের সার্বিক পল্লী উন্নয়ন ও গবেষণা কার্যক্রমে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন