জুলাই ৩০, ২০২৬, ০৩:৫৬ পিএম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। পূর্বনির্ধারিত কর্মসূচি ও সফর শেষে ঢাকায় ফেরার পথে এই হামলার শিকার হন দলের কেন্দ্রীয় নেতারা।গাড়িতে হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতির মাধ্যমে এনসিপি নেতারা এই অভিযোগ করেছেন। দলের শীর্ষস্থানীয় নেতারা অভিযোগ করেন, সিলেটের গোলাপগঞ্জ ও সংলগ্ন পাঁচ মাইল বাজার এলাকায় পৌঁছানোর পর তাদের বহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং গাড়িতে থাকা যাত্রীরা চরম ঝুঁকির মধ্যে পড়েন।
এর আগে হবিগঞ্জেও এনসিপির একটি বহরকে কেন্দ্র করে অনুরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ধারাবাহিক এসব ঘটনার ফলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে।ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন