শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ নিয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৭:১০ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ নিয়ে সংবাদ সম্মেলন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ এবং দেশের বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা নিয়ে একটি অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের চার নম্বর গেটে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই বৈঠকগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক খান। সরকারের উচ্চপর্যায়ের এই কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকের বিভিন্ন দিক গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়।মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। 

নতুন সরকার গঠনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। একই সঙ্গে দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।সরকারের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।