আগস্ট ২, ২০২৬, ০৮:৪৬ পিএম
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ফরাসি বিপ্লবের মতো জুলাই বিপ্লবও গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম।রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় রিজভী বলেন, জুলাই বিপ্লবে এক মাসে যে পরিমাণ রক্ত ঝরেছে তা পৃথিবীর অনেক বিপ্লবের ক্ষেত্রেই বিরল।
ছাত্র-জনতা মৃত্যুকে উপেক্ষা করে রাষ্ট্রের দমন-পীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বলে তিনি উল্লেখ করেন।দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রামের পরিণতি হিসেবে এই অভ্যুত্থান সফল হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন