আগস্ট ৩, ২০২৬, ০৬:০২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির এক নেতার চোখ হারানোর প্রতিবাদে অভিনব পন্থা বেছে নিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার রাজধানীর একটি আলোচনা সভায় তিনি চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দেন।হামলার শিকার ওই ছাত্রনেতার নাম আলিফ চৌধুরী।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে—জনতার ১ দফা’ শীর্ষক সভায় বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা করা হয়। এরপর তিনি প্রায় এক মিনিট পর্দার আড়ালে ছিলেন। পরে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাকে মঞ্চে আসতে দেখা যায়।ওই হামলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল জড়িত বলে অভিযোগ রয়েছে এনসিপির।
প্রতিবাদী বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আলিফের চোখ ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হলেও তারা তা পারবে না, কারণ তাদের নিজেদেরই চোখ নেই। তাদের চোখ থাকলে তারা আলিফের কান্না দেখতে পেত এবং চিকিৎসার ব্যবস্থা করত। এর আগে হবিগঞ্জে দলটির কর্মসূচিতে ওই হামলার ঘটনা ঘটে, যেখানে এইচএসসি শিক্ষার্থী আলিফ মারাত্মকভাবে আহত হয়ে তার একটি চোখের দৃষ্টিশক্তি হারান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন