রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান:আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৫:২৯ পিএম

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান:আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ছাত্রদল পুনরায় সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে বলে তীব্র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ ও জাবির খান গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লেখেন, ‘প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান।’

এর আগে মঙ্গলবার দুপুরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার লাগানোর কেন্দ্র করে ঢাকা কলেজেও ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ঘটে চলা এসব সহিংসতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।