সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীতে জামায়াতে ইসলামীর যুব র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম

আগস্ট ১২, ২০২৬, ০৪:০৮ পিএম

নীলফামারীতে জামায়াতে ইসলামীর যুব র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা জামায়াত কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বাজার ট্রাফিক মোড় এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে আজকের যুবসমাজ আগামীর ভবিষ্যৎ, কিন্তু মাদকের করাল গ্রাস অনেক মেধাবী প্রাণকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 

যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কেবল প্রশাসনিক নজরদারিই যথেষ্ট নয়, বরং গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।আহমাদ রায়হানের সঞ্চালনায় এই সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।