আগস্ট ১২, ২০২৬, ০৫:৫১ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে একটি চিঠি হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-র পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। বুধবার বিকেলে রাজধানীর হাইকমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের হাতে চিঠিটি তুলে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
হাইকমিশনে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এ সময় দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। চিঠির মাধ্যমে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।চিঠি হস্তান্তরের সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও সেখানে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন