আগস্ট ১২, ২০২৬, ০৭:০৬ পিএম
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।যশোর জেলা বিএনপির কার্যালয়ে এই স্মরণসভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।
তার উপস্থিতিতে স্থানীয় নেতৃবৃন্দ আরাফাত রহমান কোকোর বর্ণাঢ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শহীদ পরিবারের অবদানের কথা স্মরণ করে বক্তারা তার রুহের মাগফিরাত কামনা করেন।দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন