বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির আবেগঘন বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৬:১৬ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির আবেগঘন বার্তা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দলের শীর্ষ নেতৃত্ব ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে শীর্ষ পাঁচ নেতা সাক্ষাতের পর তিনি এই বার্তা প্রকাশ করেন। 

দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর এটিই তার সাংগঠনিক বিদায়ের মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।রাকিব তার পোস্টে ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

নিজের বার্তায় তিনি সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও কৃষি কলেজের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে ঢাকার পাঁচটি কলেজ এবং চার মহানগরের নেতৃবৃন্দের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি তাদের সফল রাজপথের কর্মসূচির জন্য সাধুবাদ জানিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় ও রাজপথে কার্যকর ভূমিকা পালনকে নিজের কমিটির অন্যতম সফলতা হিসেবে তুলে ধরেছেন তিনি।দায়িত্ব পালনকালে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।আগামীতে নতুন কমিটিকে সাদরে গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে তিনি নিজের রাজনৈতিক জীবনের একটি নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিয়েছেন।