বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ১১:৫৫ পিএম

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা

ছবি : সংগৃহীত

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিকভাবে এই জাদুঘর পরিদর্শনে যান তিনি।প্রায় এক ঘণ্টা ধরে তিনি সেখানে অবস্থান করেন এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জুলাই বিপ্লবের নানা স্মৃতি ঘুরে দেখেন।

ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা দুপুরের দিকে জুলাই স্মৃতি জাদুঘরে পৌঁছান। এ সময় তার সঙ্গে স্ত্রী, দুই মেয়ে, এক জামাই ও নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। জাদুঘর কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়ে যথাযথ প্রটোকলের মাধ্যমে পুরো প্রদর্শনী ঘুরে দেখতে সহায়তা করে। 

অনানুষ্ঠানিক এই পরিদর্শনে গণমাধ্যমের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখার সময় বিরোধীদলীয় নেতা জুলাই অভ্যুত্থানের শহিদ ও স্মৃতিচিহ্নের প্রতি গভীর শ্রদ্ধা জানান।