সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,
রাজনৈতিক কর্মসূচি

দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মিছিল: নেতৃত্বে মারুফ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:০৯ পিএম

দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মিছিল: নেতৃত্বে মারুফ

দাউদকান্দি উপজেলায় সোমবার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথে তাদের প্রতিবাদ জানান।

মিছিলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।