বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

ঝিনাইদহ জেলা বিএনপির মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:৩৪ পিএম

ঝিনাইদহ জেলা বিএনপির মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক গতিশীলতা বাড়াতে ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

দলীয় শৃঙ্খলা ও তৃণমূলের পুনর্গঠন নিয়ে সভায় আলোচনা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। তিনি তৃণমূলের পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।

সভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং তৃণমূলের সাংগঠনিক নানা দিক ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।