সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:৪৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং তার পৃষ্ঠপোষকতায় 'আমরা বিএনপি পরিবার'-এর পক্ষ থেকে ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এই পরিবারগুলো জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং বিগত আওয়ামী স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত, আহত, গুম হওয়া বা ক্যান্সারে আক্রান্ত ও অসুস্থ সদস্যের।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং অন্যান্য নেতারা। এসময় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন