রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালানো হচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:০২ পিএম

বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালানো হচ্ছে

ছবি - সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব অভিযোগ করেছেন যে, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ভয়ংকর অপপ্রচার চালানো হচ্ছে। তবে যতই ষড়যন্ত্র হোক, বিএনপি জনগণের ভোটাধিকারের লড়াই থেকে সরে দাঁড়াবে না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।নীরব বলেন, "জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও একাত্তরের পরাজিতরা তা বানচাল করার অপচেষ্টা করছে।

তারা অতীত আদর্শ ভুলতে পারছে না। তাই নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছে। বিএনপি তা হতে দেবে না।"তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলে বলেন, "পিআর সিস্টেম কী, সেটা আমিই বুঝি না। তাহলে দেশের জনগণ কীভাবে বুঝবে? পিআর পদ্ধতির মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার নষ্ট হবে।"

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, "যারা চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা কোনো দলের না।" তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে এগিয়ে যাবে।