রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমীরে জামায়াতের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:২২ পিএম

আমীরে জামায়াতের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডা. শফিকুর রহমানের বসুন্ধরাস্থ কার্যালয়ে এই বৈঠকটি হয়।

ভুটান দূতাবাসের কাউন্সিলর মি. জিগড্রেল ওয়াই শেরিং এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।