বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কে হচ্ছেন জামায়াতের পরবর্তী আমির?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১১:২৪ পিএম

কে হচ্ছেন জামায়াতের পরবর্তী আমির?

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ আমির পদে পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে। বর্তমান আমির ডা. শফিকুর রহমানের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই সংগঠনটিকে নতুন আমির নির্বাচন করতে হচ্ছে। তাই জনমনে কৌতুহল— ডা. শফিকুর রহমান তৃতীয় মেয়াদে থাকছেন, নাকি আসছে নতুন মুখ?

ডা. শফিকুর রহমান দলটির নেতৃত্বে আসার পর থেকে তার সংস্কারমুখী ও যুগোপযোগী চিন্তা-ভাবনার কারণে দলের ভাবমূর্তি ভালো হয়েছে বলে মনে করেন অনেকে। তার এই জনপ্রিয়তার কারণে দলের রুকনরা (সদস্য) এবারও বৃহৎ সাংগঠনিক স্বার্থে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।আমির' জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের জন্য তিনি নির্বাচিত হন।

পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য নির্বাহী দায়িত্বশীল পদে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানান:জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংগঠনগুলোর মেয়াদ তিন বছর।

এ মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী তিন বছরের জন্য নির্বাচন সম্পন্ন করা হয়।আমিরে জামায়াত' নির্বাচন ছাড়াও কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন এই প্রক্রিয়ার অংশ।পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন আশা করছে, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমিরে জামায়াত এবং কেন্দ্রীয় মজলিসে শূরার নির্বাচন সম্পন্ন হবে। এরপর শপথসহ অন্য বিষয়গুলো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে।

ব্রিটিশ উপনিবেশকালে ভারতের লাহোরে মাওলানা মওদূদীর হাতে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী। তৎকালীন পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে এ পর্যন্ত ৬ জন নেতা গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন বা দায়িত্ব পালন করেছেন।

উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন:

  • মাওলানা আবদুর রহিম (১৯৫৬-১৯৬০)

  • অধ্যাপক গোলাম আযম (১৯৬০-১৯৭১ এবং ১৯৯২-২০০০)

  • মতিউর রহমান নিজামী (২০০০-২০১৬)

  • মকবুল আহমদ (২০১৬-২০১৯)

  • সর্বশেষ ডা. শফিকুর রহমান (২০১৯ ও ২০২২ সালে টানা দুইবার নির্বাচিত হয়ে বর্তমান দায়িত্বে)।

এখন দেখার বিষয়, জাতীয় নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর রুকনদের গোপন প্রত্যক্ষ ভোট কোন নেতার পক্ষে রায় দেয়।