রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসির তালিকায় মুলা-বেগুন, রুচিবোধ নিয়ে প্রশ্ন সারজিসের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১১:৩৪ পিএম

ইসির তালিকায় মুলা-বেগুন, রুচিবোধ নিয়ে প্রশ্ন সারজিসের

ছবি - সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘মুলা’, ‘বেগুন’, ‘খাট’ ও ‘থালা-বাটি’র মতো মার্কা থাকাটা কমিশনের ‘রুচিবোধের প্রকাশ’ বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা একটি জাতীয় оргаnaisasi নির্বাচন কমিশনের তালিকায় থাকতে পারে না।

রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে বিভিন্ন মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সারজিস আলম তার দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা’ নিয়ে কমিশনের অবস্থানের সমালোচনা করে বলেন, “আমরা স্পষ্ট দেখছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে।

তারা ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করছে এবং কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন আচরণ করছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনগত কোনো বাধা না থাকায় আগামী নির্বাচনে তার দল শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে।এ সময় তিনি ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ তুলে বলেন,

ভারত মহানন্দা নদীর উজানে হঠাৎ স্লুইস গেট খুলে দেওয়ায় বাংলাবান্ধার একটি গ্রাম নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। প্রতিবেশী রাষ্ট্র হতে হলে তাদের আচরণও প্রতিবেশীর মতো হতে হবে।”মতবিনিময় সভায় সারজিস আলম জানান, তিনি জেলার পাঁচটি উপজেলার ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এনসিপির মাধ্যমে প্রায় সাড়ে তিন কোটি টাকার সরকারি বরাদ্দ এনেছেন। পরে গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।