সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০২:০৯ পিএম

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। আজ সোমবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পূর্ণ সুস্থতা কামনা করেন। এরপর তারা বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও কসোভোর মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনাকালে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।