অক্টোবর ৬, ২০২৫, ১০:২৩ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, এই হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হলে দেশের বিচারবিভাগের প্রতি জনগণের আস্থা তৈরি হবে না।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের মূল ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণঅধিকার পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদ সদস্য আবদুজ জাহের, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট তদন্ত কমিশনের কাছে পৃথকভাবে তাদের বক্তব্য তুলে ধরেন।
বৈঠক শেষে সাংবাদিকদের রাশেদ খাঁন বলেন, “আমরা তদন্ত কমিশনকে ওই দিনের হামলার ঘটনার বিস্তারিত জানিয়েছি এবং তাদের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করেছি।” তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি হয়েও নুরুল হক নুরসহ আমাদের নেতাকর্মীদের মার খেতে হয়েছে, যা এই সরকারের জন্য লজ্জাজনক।”
তিনি তদন্ত কমিশনের প্রতি আস্থা রাখার কথা উল্লেখ করে বলেন, “এই ঘটনার বিচার না হলে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা তৈরি হবে না। আমরা আপনাদের ওপর বিশ্বাস রাখতে চাই। ঘটনার সঙ্গে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন