বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কেন্দ্র দখল করার স্বপ্ন দেখলে জনগণ রুখে দেবে: জামায়াত নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ১০:৫৫ পিএম

কেন্দ্র দখল করার স্বপ্ন দেখলে জনগণ রুখে দেবে: জামায়াত নেতা

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে কেউ যদি ভোট কেন্দ্র দখল করার স্বপ্ন দেখেন, তবে এদেশের জনগণ তা রুখে দেবে।”বুধবার (৮ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এক গণমিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মোস্তফা কামাল বলেন, “রাজনৈতিক দলগুলোকে জুলাই আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। এদেশের জনগণ আন্দোলন করে যেমন ১৫ বছরের দুঃশাসনকে তাড়িয়েছে, তেমনি তারা তাদের ভোটের অধিকারসহ সকল নাগরিক অধিকার রক্ষায়ও দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি বলেন, দেশের মানুষ তাদের প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন চায় এবং এ কারণেই তারা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়। তিনি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

জামায়াতের ৫ দফা দাবির পুনরুল্লেখ করে তিনি বলেন, “সরকারকে মনে রাখতে হবে, এই ৫ দফা দাবি জনগণের দাবি। জনগণের এই দাবি পূরণে সরকারকে পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা করতে হবে, গণহত্যার দৃশ্যমান বিচার করতে হবে এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।