রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা মোস্তফা জামানের উঠান বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ১১:০৩ পিএম

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা মোস্তফা জামানের উঠান বৈঠক

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে গণসংযোগের অংশ হিসেবে ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ শুনতে উঠান বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বিমানবন্দর থানার কাওলা সিভিল এভিয়েশন এলাকায় থানা বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, “সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং এলাকার অবহেলিত জনগোষ্ঠীর কথা শোনার জন্য বিএনপি মাঠে নেমেছে। আমরা চাই, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাক।”এ সময় তিনি সম্প্রতি বিবিসি বাংলায় প্রচারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ জনগণের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, এর মাধ্যমে মানুষ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারছে।সভায় স্থানীয় বাসিন্দারা রাস্তা-ঘাটের দুরবস্থা, নাগরিক ভোগান্তি এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

মোস্তফা জামান মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।