রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৯:১৭ পিএম

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি

ছবি - সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে ‘গুরুতর শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে, কেন তাকে স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হবে না—এই মর্মে একটি কারণ দর্শানোর নোটিশও (শোকজ) জারি করা হয়েছে।রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনার (মুনতাসির মাহমুদ) বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে এবং আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এমতাবস্থায়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।”

এই অব্যাহতি আদেশ রোববার থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে মুনতাসির মাহমুদকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।