রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস জাহিদুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৪:১৯ পিএম

যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস জাহিদুল ইসলাম

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “ছাত্রশিবিরের বিরোধিতা যারা করেছিল, তারা আজ ইতিহাসে পরিণত হয়েছে। অনেকে নিষিদ্ধও হয়ে গেছে। কিন্তু তাদের প্ররোচনায় পড়ে একটি শ্রেণি এখনো ছাত্রশিবিরের বিরুদ্ধে বিরোধিতা করছে এবং আগের মতোই ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে।”সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, “যারা ১৫ বছর ধরে দেশপ্রেমের কথা বলে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, খুন ও গুমের রাজনীতি করেছে, ছাত্রশিবির তেমন দেশপ্রেমিক চায় না। আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যারা অন্যায়, জুলুম ও লুটপাটমুক্ত একটি নৈতিক ও শক্তিশালী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।”সংগঠনের বিরুদ্ধে ‘নারী বিদ্বেষী’ প্রচারণার জবাবে তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

ইসলামই নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং ছাত্রশিবিরও সেই মূল্যবোধে বিশ্বাস করে ছাত্রীদের সম্মান ও অধিকার নিয়ে কাজ করে।”নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ছাত্রশিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। তবে সংগঠন সম্পর্কে জানতে হলে পড়াশোনা ও অনুসন্ধান প্রয়োজন। আমরা চাই, তোমরা সফল ও প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠো।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।