অক্টোবর ১৪, ২০২৫, ০৪:০১ পিএম
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং সেই আদেশের ওপর জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাগপা আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।রাশেদ প্রধান বলেন, “আগামী ১৭ তারিখ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি আনুষ্ঠানিকতা মাত্র, এর মাধ্যমে কোনো আইনগত ভিত্তি তৈরি হচ্ছে না।”
এ সময় তিনি বিএনপির অবস্থানের তীব্র সমালোচনা করে বলেন, “বিএনপি প্রথমে গণভোটে রাজি ছিল না, এখন রাজি হয়েছে কিন্তু তারা জাতীয় নির্বাচনের দিন গণভোট করতে চায়। একই দিনে দুটি ভোট হলে গ্রামের সাধারণ মানুষ বিভ্রান্ত হবে এবং মূল নির্বাচন গৌণ হয়ে পড়বে।” তিনি আরও বলেন,
“বিএনপির বড় নেতারা এতদিন বলেছেন পিআর কী জিনিস তা তারা বোঝেন না, আবার এখন বলছেন নির্বাচিত সংসদে গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপনারা যদি বিষয়টি না-ই বোঝেন, তাহলে সংসদে গিয়ে কীভাবে সিদ্ধান্ত নেবেন?”তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং প্রশাসন


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন