বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের ফেরা নিয়ে বড় বার্তা দিলেন মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ১১:২৮ পিএম

তারেক রহমানের ফেরা নিয়ে বড় বার্তা দিলেন মির্জা ফখরুল

ছবি - সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি দেশে এলে দেশজুড়ে জনতার ঢল নামবে।” তিনি আরও বলেন, “বিএনপি একটি পরীক্ষিত দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং জনগণ ভোটের মাধ্যমেই আমাদের ক্ষমতায় বসাবে।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “এখন তো খুঁজেও পাওয়া যায় না হাসিনাকে—এলা কুনঠে গেইল? (সে এখন কোথায় গেল?)। পনেরো বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।

আমরা তখনই বলেছিলাম, মানুষের ওপর এত অত্যাচার করবেন না, মানুষকে ভোট দিতে দিন। কিন্তু তারা শোনেনি, সে জন্যই আজ তাদের এই পরিণতি।”আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিতব্য ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, “আগামীকাল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে।

আমরাও করব—যদি আমাদের প্রস্তাবগুলো গ্রহণ করা হয়।” তার এই শর্তারোপের ফলে সনদ স্বাক্ষর নিয়ে কিছুটা অনিশ্চয়তাও তৈরি হলো।পথসভায় ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।