অক্টোবর ২০, ২০২৫, ০৮:২৯ পিএম
জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রদান এবং আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৬ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে নির্বাচন ও সংস্কারের কোনো মূল্য থাকবে না।
সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন এসব কথা বলেন।তিনি বলেন, “জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার জন্য।
সরকার জুলাই সনদ ঘোষণা করলেও এখনো তার আইনি ভিত্তি বা বাস্তবায়ন আদেশ জারি করতে পারেনি। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের মাধ্যমে তার শক্তিশালী আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছি।”তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক, তার উত্তরণ ঘটাতে হবে। আমরা নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানাচ্ছি।
পাশাপাশি সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম দৃশ্যমান করা এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”ই বিক্ষোভ সমাবেশটি ছিল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সাতটি সমমনা দলের দেশব্যাপী যুগপৎ কর্মসূচির অংশ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন