সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০১:০৮ পিএম

৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং আগামী নভেম্বরে গণভোট আয়োজনসহ মোট ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (২৭ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর। জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক এ. এস. এম. মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনে এমপি পদপ্রার্থী মাওলানা মো. আবু তালিব, ঝিনাইদহ-৪ আসনে এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান,

জেলা নায়েবে আমির ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহমেদ, সদর উপজেলা আমির ড. হাবিবুর রহমান এবং শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বলেন, 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি।

তারা নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।