সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যৌথসভা ডেকেছে বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৫:১৮ পিএম

যৌথসভা ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল রোববার (০২ নভেম্বর) দুপুর ১২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা আহ্বান করেছে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (০১ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এই যৌথসভার আয়োজন করা হয়েছে।সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব,

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং বিএনপির কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা সদস্য সচিবদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।