মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: পাটওয়ারী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৬:৫৩ পিএম

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: পাটওয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি তাদের ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকায় ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করে। বিএনপির এই ঘোষণার একদিন পরই এনসিপির পক্ষ থেকে এই ইতিবাচক সিদ্ধান্ত জানানো হলো।মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। এ গণঅভ্যুত্থানের পরে নতুন একটি সৌন্দর্য এসেছে— খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে অনেক শক্তিশালী করেছে।’