নভেম্বর ৪, ২০২৫, ০৭:৪১ পিএম
খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হবে।’মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে নেত্রকোণা জেলার মদন উপজেলা পৌর সদরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা খেলাফত মজলিশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আগামী বাংলাদেশে জুলাই সনদ আইন ভিত্তি প্রদান করার জন্য একটি গণভোটের আয়োজন করতে হবে।’বক্তব্য শেষে আল্লামা মামুনুল হক খেলাফত মজলিশের দলীয় প্রতীক 'রিকশা' মার্কায় জনগণের কাছে ভোট চান। এ সময় তিনি নেত্রকোণা জেলার তিনটি আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন— নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর ও বারহাট্টা) আসনে মাওলানা দেলোয়ার হোসেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া, আটপাড়া) আসনে মাওলানা হাফিজুর রহমান এবং নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে মুফতি ইরশাদুল্লাহ কাশেমী।
সাবেক সরকারের সময়ের নির্বাচনের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন ধরনের নির্বাচন। বিগত ১৫ বছর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোটকেন্দ্রগুলো কুকুরের দখলে ছিল। বিনা ভোটে ১৫০ এর বেশী আসনে নির্বাচিত হয়ে বাংলাদেশের জাতীয় সংসদকে তামাশায় পরিণত করেছিল। আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু কোনো সংঘাত আমরা দেখতে চাই না


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন