নভেম্বর ৭, ২০২৫, ০৩:২৩ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি সব সময় তারুণ্যের বিকাশের পক্ষে। তিনি মনে করেন, তরুণরা কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে।"
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে। জামায়াত আমির দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেন, "পর্বত সমান হস্তিকে যে তরুণরা সরিয়ে দিয়েছে, সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন