নভেম্বর ৭, ২০২৫, ০৭:৫১ পিএম
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তার সফরসঙ্গী মুফতি উমর ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। সৌদি আরবে তিন দিন অবস্থান করে ওমরাহ সম্পন্ন করার পর তিনি মিসরের উদ্দেশে রওনা হবেন।
মুফতি উমর ফারুক বলেন, "আল্লাহর সন্তুষ্টি ও আত্মিক প্রশান্তি অর্জনের লক্ষ্যেই সারজিস আলম ভাই ওমরাহ পালন করছেন। আমরা তার সুস্বাস্থ্য, মঙ্গল ও নিরাপদ সফরের জন্য সকলের দোয়া কামনা করছি।"সারজিস আলম তার ফেসবুক পোস্টে জানান, তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় মিসরের উদ্দেশে রওনা হয়েছেন। তার ছয় দিনের এই সফরের অংশ হিসেবে:
-
প্রথম তিন দিন সৌদি আরবে (ওমরাহ পালন)।
-
পরবর্তী তিন দিন মিসরে অবস্থান করবেন।
তিনি আরও জানান, এ সময় তিনি দুই দেশের প্রবাসী ভাইবোন, অভ্যুত্থানের সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।এছাড়াও, মিসরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনি ভাইবোনদের জন্য স্বেচ্ছাসেবীমূলক কিছু কাজে অংশগ্রহণ করারও কথা রয়েছে বলে তিনি দোয়া চেয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন