সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

জাতীয় যুবশক্তির নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান মুন্না

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৫:০৮ পিএম

জাতীয় যুবশক্তির নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

ছবি :সংগ্রহীত

জাতীয় যুবশক্তির নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং পুরো আয়োজন সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

সভায় ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এই সভায় বিস্তারিত সাংগঠনিক বিবরণী উপস্থাপন করেন। এরপর সদস্যদের মতামতের ভিত্তিতে জাতীয় যুবশক্তির আর্থিক বিবরণী ও ভবিষ্যৎ নীতিমালার ওপর বিশদ পর্যালোচনা করা হয়। আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির ক্যালেন্ডার এবং রাজনৈতিক কর্মশালা আয়োজনের বিষয়টিও গুরুত্ব পায় এই বৈঠকে।

দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা শেষে এজেন্ডাভুক্ত বিষয়গুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এই আয়োজনে জাতীয় যুবশক্তির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।