মার্চ ১৪, ২০২৬, ০৯:২৬ এএম
ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। পরকালে কিয়ামতের দিন মানুষের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। প্রত্যেক মুমিনের জন্য নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা বাধ্যতামূলক। ব্যস্ততার মাঝেও সময়মতো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মশগুল হওয়া প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।
আজ শনিবার, ১৪ মার্চ ২০২৬ ইংরেজি, ২৯ ফাল্গুন ১৪৩২ বাংলা এবং ২৪ রমজান ১৪৪৭ হিজরি। পবিত্র মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে নামাজের সঠিক সময় মেনে চলা ইবাদতকারীদের জন্য অত্যন্ত জরুরি।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ৯ মিনিটে এবং শেষ হবে বিকেল ৪টা ২৬ মিনিটে। আসরের ওয়াক্ত শুরু হবে বিকেল ৪টা ২৭ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। মাগরিবের ওয়াক্ত শুরু হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং এর সময় শেষ হবে রাত ৭টা ২১ মিনিটে।
এশার ওয়াক্ত শুরু হবে রাত ৭টা ২২ মিনিটে এবং শেষ হবে শেষ রাত ৪টা ৪৯ মিনিটে। আগামীকাল রোববার ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৫৪ মিনিটে এবং শেষ হবে সকাল ৬টা ৮ মিনিটে। মনে রাখতে হবে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে নামাজ আদায় করা সবচেয়ে উত্তম কাজ।ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় নামাজের সময়ের কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়।
ঢাকার সময়ের সঙ্গে তুলনা করলে চট্টগ্রাম ও সিলেট বিভাগে যথাক্রমে ৫ মিনিট ও ৬ মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনা বিভাগে ৩ মিনিট এবং বরিশাল বিভাগে ১ মিনিট সময় যোগ করতে হবে। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের মুসল্লিদের নামাজের জন্য ঢাকার সময়ের সঙ্গে যথাক্রমে ৭ মিনিট ও ৮ মিনিট যোগ করে নিতে হবে। ইসলামের বিধান অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের অবস্থানের ওপর ভিত্তি করে এই সময়ের পরিবর্তন হয় বিধায় প্রতিদিনের সঠিক সময় জেনে নেওয়া প্রতিটি সচেতন মুসলিমের কর্তব্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন