এপ্রিল ২৮, ২০২৬, ১২:৩০ এএম
মসজিদুল হারামের ইমামদের প্রধান এবং পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আব্দুর রহমান আল-সুদাইস বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছেন।গত ২৪ এপ্রিল পবিত্র মসজিদুল হারামে দেওয়া জুমার খুতবায় তিনি বলেন, হজ হলো তাওহিদের এক মহান পাঠশালা।
মক্কাকে তিনি সমগ্র মানবজাতির জন্য নিরাপত্তা ও হিদায়াতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।খুতবায় শায়খ সুদাইস হজ সংক্রান্ত সরকারি নিয়ম-কানুন ও শৃঙ্খলা মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, হজ পালনের জন্য আইনি অনুমতিপত্র বা পারমিট গ্রহণ করা শরিয়তের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত।
এটি মানুষের জীবন রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে।হাজিদের প্রতি শায়খ সুদাইসের আহ্বান, ইবাদতের সময় ভিড় ও বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে। একইসাথে তিনি হাজিদের উত্তম চরিত্র বজায় রাখা এবং একে অপরের প্রতি কোমল আচরণ করার পরামর্শ দেন।
খুতবার শেষ অংশে তিনি হজ ব্যবস্থাপনায় নিয়োজিত সৌদি নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেবার প্রশংসা করেন। শায়খ সুদাইস হাজিদের নিরাপদ ও সফলভাবে হজ সম্পন্ন করার জন্য বিশেষ দোয়া করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন