জুন ৮, ২০২৬, ১২:১৪ পিএম
রাসুলুল্লাহ বলেছেন, কেউ যদি একদিনে একশত বার সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে তার আমলনামায় এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার গুনাহ মাফ করা হবে। সহিহ মুসলিমের হাদিসে এই ফজিলত বর্ণিত হয়েছে।
সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি, তিনি সব ধরনের অপূর্ণতা ও দোষ থেকে পবিত্র। এই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর মহিমা ও শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেয়।
আল্লাহর কাছে প্রিয় জিকিরগুলোর মধ্যে সুবহানাল্লাহ অন্যতম। হাদিসে এসেছে, আল্লাহর কাছে বেশি প্রিয় জিকির চারটি—সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার।একবার দরিদ্র সাহাবিরা নবীজির কাছে গিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা বলেন।
তখন নবীজি তাদেরকে প্রতি ওয়াক্ত নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করার পরামর্শ দেন। তিনি জানান, এই আমল করলে তারা অগ্রবর্তীদের সমপর্যায়ে পৌঁছাতে পারবেন।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা ইহজগতের সব কিছুর চেয়ে বেশি প্রিয় বলে রাসুলুল্লাহ উল্লেখ করেছেন। নিয়মিত এই জিকিরগুলো পালনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন