সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজকের নামাজের সময়সূচি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ১০:৩৬ এএম

আজকের নামাজের সময়সূচি

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ নামাজ। প্রতিটি মুসলমান নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ করা হয়েছে। কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। তাই জীবনের ব্যস্ততার মাঝেও সময়মতো ফরজ নামাজ আদায় করা অত্যন্ত জরুরি।আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩২ বাংলা এবং ১৬ সফর ১৪৪৮ হিজরি। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ ফজর ওয়াক্তের শুরু ভোর চারটা ছয় মিনিটে। জুমার নামাজের সময় শুরু দুপুর বারোটা পাঁচ মিনিটে। আসরের ওয়াক্ত শুরু বিকেল চারটা তেতাল্লিশ মিনিটে। সূর্যাস্ত ও মাগরিবের সময় সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট। এশার ওয়াক্ত শুরু রাত আটটা পাঁচ মিনিটে।

এছাড়া দেশের অন্যান্য বিভাগীয় শহরের জন্য ঢাকার সময়ের সঙ্গে নির্দিষ্ট মিনিট যোগ বা বিয়োগ করতে হবে। চট্টগ্রাম ও সিলেটে যথাক্রমে পাঁচ ও ছয় মিনিট বিয়োগ করতে হবে। অপরদিকে খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে যথাক্রমে তিন, সাত, আট ও এক মিনিট যোগ করতে হবে।

তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন