নভেম্বর ২৭, ২০২৫, ০৫:৫৭ পিএম
টেস্টে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করার পর এবার সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে নামল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। টি-টোয়েন্টির সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে ধবলধোলই হওয়া বাংলাদেশ আজ সেই হারের বৃত্ত থেকে বের হতে চায়।
চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে এই ৩ ম্যাচের সিরিজটিই বাংলাদেশের শেষ সিরিজ।
সেই হিসেবে চূড়ান্ত প্রস্তুতির শুরুটা নিশ্চিতভাবেই জয়ে শুরু করতে চাইবে বাংলাদেশ।সর্বশেষ সিরিজ খেলা একাদশ থেকে আজ তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ আজ একাদশে নেই। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
দুই দলের একাদশ
| বাংলাদেশ একাদশ | আয়ারল্যান্ড একাদশ |
| তানজিদ হাসান তামিম | পল স্টার্লিং (অধিনায়ক) |
| পারভেজ হোসেন ইমন | টিম টেক্টর |
| লিটন দাস (অধিনায়ক) | হ্যারি টেক্টর |
| সাইফ হাসান | লরকান টাকার |
| রিশাদ হোসেন | কার্টিস ক্যাম্ফার |
| জাকের আলি অনিক | জর্জ ডকরেল |
| তাওহিদ হৃদয় | গ্যারেথ ডেলানি |
| মুস্তাফিজুর রহমান | মার্ক অ্যাডায়ার |
| নাসুম আহমেদ | বেরি ম্যাকার্থি |
| শরিফুল ইসলাম | ম্যাথিউ হামফ্রিস |
| তানজিম হাসান সাকিব | জশ লিটল |


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন